প্রকাশিত: Thu, Dec 14, 2023 2:28 PM
আপডেট: Thu, Oct 22, 2026 3:49 AM

[১] কুমিল্লার মেয়র আরফানুল হকের মৃত্যুতে সিসিক মেয়রের শোক

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: [২] কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

[২] কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও সমর্থক-শুভানুধ্যায়ী রেখে গেছেন।

[৩] এ আগে আরফানুল হক রিফাত হৃদরোগ ও মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায়ও ভুগছিলেন।

[৪] মেয়রের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।